ব্যাংক কর্মকর্তার ঘরে ঢুকে ৪ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতির অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৬আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৫৬

মাদারীপুরের শিবচর উপজেলায় অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় বাড়ি থেকে চার লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ও ল্যাপটপ নিয়ে গেছে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকার মো. শাহজাহান মাদবরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান মাদবরের বাড়ির লোকজন বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে একদল ডাকাত ঘরের দোতলার জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ডাকাতরা। পরে আলমারি ভেঙে চার লাখ টাকা, ১৫ ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ও একটি ল্যাপটপ নিয়ে যায় ডাকাতরা। এরপর ওই বাড়ির পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়ার বাসায় ঢুকে সবাইকে জিম্মি করে দুটি মোবাইল নিয়ে যায়। পরে ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা।

শাহজাহান মাদবরের ছেলে মিজানুর রহমান বলেন, ‘ডাকাতরা জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু নিয়ে যায়। চিৎকার করলে ঘরের শিশুদের মেরে ফেলার হুমকি দেয়।’

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি দল। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান