ইসলামপুরে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করলো ডাকাতরা 

জামালপুর প্রতিনিধি
৩০ মে ২০২৬, ১৪:২৮ আপডেট : ৩০ মে ২০২৬, ১৪:২৮

জামালপুরের ইসলামপুর গভীর রাতে দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দগ্ধ দম্পতি ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ইসলামপুর পৌর এলাকার টংগের আলগা উত্তর পাড়া গ্রামে আল আমিনের বাড়িতে শুক্রবার (২৯ মে) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাত দল আল আমিনের বাড়িতে প্রবেশ করে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার নিয়ে পালানোর সময় অ্যাসিড নিক্ষেপ করে।

ভুক্তভোগীদের চাচা হাসর আলী জানান, আক্তার আলীর ছেলে আল আমিনের পাকা ঘরে আগে থেকেই একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে অবস্থান নেয়। তারা ঘুমিয়ে গেলে গভীর রাতে ডাকাত দল নগদ চার লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে যাওয়ার পথে আল আমিন (৩২) ও তার স্ত্রী আঁখি আক্তারকে (২৮) অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে স্বজনরা জেগে ওঠে। অ্যাসিডে দগ্ধ অবস্থা দেখে তাদের প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুত্বর হওয়ায় পরিবার মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা চিকিৎসাধীন আছে।

ইসলামপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্তে গিয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
‘ক্রসফায়ার থেকে বাঁচতে দিতে হয় ৭০ লাখ টাকা’
সিআইডির প্রতিবেদনেও বাদীর নারাজি এবার ৭ পুলিশের বিরুদ্ধে মামলায় আদালতের নতুন নির্দেশ
অভিবাসন অপরাধ দমনে সম্মত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্য
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার