টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১৭:২৩

টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের উপজেলার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিজল সেক (২৮), একই গ্রামের সাবদুল সেকের ছেলে শাহাজল সেক (৪২), পিকআপচালক একই উপজেলার মহালগিরি কাজার এলাকার হেকমত আলীর ছেলে সুজন মিয়া (২৫) এবং হেলপার কাশেম আলীর ছেলে আমজাদ হোসেন (২৮)। ঢাকায় সবজি বিক্রি করে তারা বাড়ি ফিরছিলেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ভোরে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সঙ্গে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, পরে গুরুতর আহতাবস্থায় পিকআপে থাকা দুই জনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম