বেতন পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বেক্সিমকোর শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি 
২১ নভেম্বর ২০২৪, ২৩:০৫আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২৩:০৫

গাজীপুরে টানা ছয় দিন আন্দোলন করার পর বৃহস্পতিবার সন্ধ্যায় বেতন পেলেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। বেতন পেয়ে রাত ৮টার দিকে অবরোধ প্রত্যাহার করেন তারা। এ ছাড়া জিরানী এলাকার হা-মীম গ্রুপের দ্যাটস ইট নিট লিমিটেড শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় দুপুরের পর সড়ক ছেড়েছেন তারাও।

স্থানীয় সূত্রে জানা যায়, অক্টোবরের বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো গাজীপুরের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। আজ সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের প্রায় ৪০ হাজার শ্রমিকের অক্টোবরের বেতন বাকি আছে। বেতনের দাবিতে গত শনিবার থেকে শ্রমিকরা বিক্ষোভ করছেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শ্রমিকদের মোবাইলে বেতনের টাকা পাঠায় কর্তৃপক্ষ। বেতনের টাকা পেয়ে রাত ৮টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে ১২ দফা দাবিতে জিরানী এলাকার ওই পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন শুরু করেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কারখানার মালিকপক্ষ, শ্রমিক, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা কারখানার ভেতরে দুপুর সাড়ে ১২টার দিকে বৈঠক করেন। বৈঠকে শ্রমিকদের সব দাবি মেনে নিলে দুপুরের পর সড়ক থেকে সরে যান তারাও।

গাজীপুর শিল্পাঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে শ্রমিকদের বেতন দেওয়া শুরু হয়। বেতন পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী