সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা শামীম গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ২২:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২২:৩৩

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শামীম তালুকদারকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকাল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০২১ সালের ৫ মে ২১ সদস্যবিশিষ্ট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে শামীম তালুকদার এক নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, গত ১০ অক্টোবর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি করেন। মামলায় তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলনে তার মেয়ে আহত হয়। এ মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়। এজাহারে উল্লেখ করা ৯৮ নম্বর আসামি জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার।

এই মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, শামীম তালুকদারকে রবিবার আদালতে সোপর্দ করা হবে।

/এএম/
সম্পর্কিত
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি