কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২৪, ১৩:১৮আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩:২৩

গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন অমিতি সোয়েটার কারখানার শ্রমিকরা। রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক ঘণ্টা পর সাড়ে ৯টায় সড়ক থেকে সরে আসেন তারা।

লে-অফ নোটিশে কারখানা কর্তৃপক্ষ উল্লেখ করেন, বর্তমানে কারখানায় কোনও কাজ (অর্ডার) না থাকার কারণে রবিবার (২৪ নভেম্বর) থেকে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ থাকবে। লে-অফ চলাকালীন সময়ে শ্রমিকদের আইন অনুযায়ী লে-অফকালীন ক্ষতিপূরণ প্রদান করা হবে। লে-অফ থাকাকালীন শ্রমিকের সশরীরে কারখানায় এসে হাজিরা দেওয়ার কোনও প্রয়োজন নেই।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষ হঠাৎ কারখানা বন্ধ ঘোষণা করায় আমরা মহাবিপদে পড়েছি। আমরা বুঝতে পারি নাই কর্তৃপক্ষ কারখানা লে-অফ ঘোষণা করবে। আজকেই কারখানা খুলে দিতে হবে। না দিলে আমরা বিক্ষোভ চালিয়ে যাবো।’ প্রায় আড়াইশ শ্রমিক বিক্ষোভ অংশ নিয়েছেন

গাজীপুর শিল্পপুলিশের পরিদর্শক রাজিব হোসেন বলেন, ‘শনিবার (২৩ নভেম্বর) অমিতি সোয়েটার কারখানা কর্তৃপক্ষ লে-অফ ঘোষণা করেছে। এতে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। সকালে শ্রমিকরা কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। ঘটনাস্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি), শিল্পপুলিশ, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানে আলোচনা করছেন। মালিকপক্ষ আলোচনায় বসেছে।’

গাজীপুর ট্রাফিক পুলিশের উপপুলিশ পরিদর্শক আল মামুন বলেন, ‘শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে সকাল থেকে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। সকালের ওই সময়ে অনেক যাত্রীকে হেঁটে তাদের গন্তব্যে যেতেও দেখা গেছে। সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এখনও সড়কে অন্তত পাঁচ কিলোমিটার থেমে থেমে যানবাহন চলার কারণে চালক ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে।’

এ ব্যাপারে কথা বলতে অমিতি সোয়েটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম