ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত

নরসিংদী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৪, ২২:৩১ আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ২২:৩১

নরসিংদীর পলাশে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাংগা ইউনিয়নের আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব (১৮) ডাংগা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে ও সিয়াম (১৮) একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে। তারা দুজনেই মোটরসাইকেলের আরোহী।

স্বজন ও স্থানীয়রা জানান, আজ সন্ধ্যা ৬টার দিকে তালতলা এলাকা থেকে সাকিব ও সিয়াম নামে দুই বন্ধু মোটরসাইকেল করে ঘোড়াশালের উদ্দেশে রওনা দেয়। মোটরসাইকেলটি সান্তানপাড়ার দৃষ্টিনন্দন সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ইটের ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাকিবের। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে মারা যান। এ ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মনির হোসেন জানান, সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনার পর তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিয়াম মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার ও সুরতহালের পর নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
খুলনায় বিএল কলেজের গেটে যুবককে গুলি
গোপন রাজনীতির এক চিরকুমার তাত্ত্বিক নেতা, ‘ক্রসফায়ারে’ শেষ পরিণতি
মেয়ের সঙ্গে দেখা করে ঘরে ফেরা হলো না সিআইডি অফিসারের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি