গাজীপুরে ৮ মাসে ৫১৪ নারী সহিংসতার শিকার: আইন ও সালিশ কেন্দ্র

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৪, ১৮:৪২আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৮:৪২

গাজীপুরে গত আট মাসে বিভিন্ন বয়সের ৫১৪ নারী সহিংসতার শিকার হয়েছেন বলে জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের গাজীপুর কার্যালয়ের কর্মকর্তারা। গাজীপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবনিমিয়কালে এ তথ্য দেন তারা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের মধ্য ছায়াবিথী এলাকার আইন ও সালিশ কেন্দ্রের সভাকক্ষে মতবিনিমিয় সভায় নারীর প্রতি সহিংসতা, অগ্নি প্রকল্পের কার্যক্রম এবং অর্জন বিষয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক আসাদুজ্জামান আমান।

তিনি বলেন, ‘গাজীপুরের পাঁচ উপজেলার ৩৯ ইউনিয়নে নারীর প্রতি সহিংসতা রোধে কাজ করে আইন ও সালিশ কেন্দ্রের অগ্নি প্রকল্প। চলতি বছরের মার্চ থেকে অকেক্টাবর পর্যন্ত আট মাসে গাজীপুরে বিভিন্ন বয়সের ৫১৪ জন নারীর সঙ্গে সহিংসতার ঘটনা ঘটেছে। কেন্দ্রের সিএসও সদস্যদের তথ্য অনুযায়ী, এর মধ্যে শূন্য থেকে ১০ বছর বয়সের ১৫, ১১ থেকে ২০ বছরের ৮১, ২০ থেকে ৩০ বছরের ৭৯, ৩১ থেকে ৪০ বছরের ৮৪, ৪১ থেকে ৫০ বছরের ৫৪, ৫১ থেকে ৬০ বছরের ২০১ এবং ৬১ বছরের ওপরে ১৫ জন। তাদের মধ্যে কেন্দ্রের মাধ্যমে সহযোগিতার প্রয়োজন ছিল ৩৪৪ জনের। আইনি সেবায় ১৪৫ জন, চিকিৎসা সেবায় ২৯ জন এবং মনস্তাত্ত্বিক পরামর্শের প্রয়োজন ছিল ১৬১ জনের।’

জেলা প্রশাসক বলেন, ‘অগ্নি প্রকল্পের অধীনে প্রাথমিক কাউন্সিলিং সেবা নিয়েছে ১৫৭ জন, আইনি সহায়তার পরামর্শ নিয়েছে ৫১ জন, সিএসওএর উদ্যোগে স্থানীয় পর্যায়ে সালিশের ব্যবস্থা করা হয়েছে ১৬ জনের, চিকিৎসার জন্য পাঠানো হয় পাঁচ জনকে এবং পরামর্শের ভিত্তিতে আদালতে মামলা করেন ১৬ জন নারী।’

তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ৬৯ জন নারী সহিংসতার শিকার হন। এর মধ্যে ধর্ষণ ও সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হন ১৬ জন। ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন চার জন। ধর্ষণের পর আত্মহত্যার চেষ্টা করেছেন পাঁচ জন, বিভিন্নভাবে হত্যার শিকার হন ১৭ জন, লাশ উদ্ধার করা হয়েছে ১২ জনের, নির্যাতনের শিকার হন ১২ জন এবং নির্যাতনের পর আত্মহত্যা করেন তিন জন।’

সভায় নারীর প্রতি সহিংসতারোধে আলোচনা করা হয়। এতে মতবিনিময় করেন অগ্নি প্রকল্পের সমন্বয়কারী অ্যাডভোকেট আসমা খানম রুবা। উপস্থিত ছিলেন অর্থ ও প্রশাসক কর্মকর্তা প্যামেলিয়া সাহা, ডাটা ম্যনেজমেন্ট কনসালট্যান্ট মো. মহসীন আলী।

/এএম/
সম্পর্কিত
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
ডিপফেক-ব্ল্যাকমেইল-ট্রল: নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠছে অনলাইন
মন্দিরে প্রবেশ নিয়ে বিরোধে নারীকে হেনস্তা, ভিডিও ভাইরালের পর গ্রেফতার ৩
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান