রাজবাড়ীতে বিএনপি নেতা

ফিরে আসা দূরে, বাংলার মাটিতে শেখ হাসিনার কবরও হবে না

রাজবাড়ী প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী জেলার সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘ছাত্র-জনতাকে হত্যা করে দেশে আওয়ামী লীগের কবর হয়েছে। শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। ফিরে আসা তো দূরে, বাংলার মাটিতে তার কবরও হবে না।’

শনিবার (৩০ নভেম্বর) বিকালে বেলগাছী রেলওয়ে ঈদগাহ ময়দানে সদর উপজেলার চন্দনী ইউনিয়ন ও খানগঞ্জ ইউনিয়ন বিএনপির যৌথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যতে তিনি এসব কথা বলেন।

আলী নেওয়াজ বলেন, ‘শেখ হাসিনা ভোট চুরি করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। লাখো কোটি টাকা বিদেশে পাচার করেছে। ছাত্র আন্দোলনে অসংখ্য ছাত্র-জনতাকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিশাল গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আর কখনও বাংলার মাটিতে ফিরতে পারবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর এলাকায় আসতে পারিনি। প্রতিটা নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মিথ্যা মামলায় কেউ ঘরে থাকতে পারেনি। দিনের পর দিন পালিয়ে বা জেলে থাকতে হয়েছে। শেখ হাসিনা আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা-গুম করেছে।’

তিনি আরও বলেন, ‘১৭ বছর অনেক আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নির্যাতনের শিকার হয়েছি। শেখ হাসিনা আমাদের অনেক নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। অবশেষে শেখ হাসিনা ছাত্র-জনতার ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে।’

খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ হোসেন স্বপন চৌধুরীর সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক শিশুকল্যাণ বিষয়ক সম্পাদক কে এম সাহাদত হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্যসচিব এ বি এম মুঞ্জুরুল আলম দুলাল প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী