অজ্ঞান করে মুরগি বোঝাই পিকআপ ছিনতাই

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৬, ২২:৫৯আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২৩:০৫

গোপালগঞ্জ গোপালগঞ্জে চালক ও হেলপারকে অজ্ঞান করে ১৩শ মুরগি বোঝাই একটি পিকআপ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলায় এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার সকালে পিকআপ চালক খুলনার নিরালা এলাকার বাদল শেখ (৪৫) ও হেলপার রূপসা এলাকার মাসুদ রানাকে (২৬) উদ্ধার করে পুলিশ। পরে তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গোপালগঞ্জ সদর থানার এসআই মুকুল জানান, পিকআপটি গোপালগঞ্জ সদর উপজেলার নিমতলায় পৌছালে দুর্বৃত্তরা পিকআপটির গতি রোধ করে। চালক-হেলপারকে মারধর ও অজ্ঞান করে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রাখে। তারপর মুরগিসহ পিকআপটি নিয়ে তারা পালিয়ে যায়।

মুরগি ব্যবসায়ী খুলনার তৈয়াবুর জানান, মঙ্গলবার রাতে পিকআপ চলক ও হেলপার মাসুদ রানা পিকআপে করে ১৩শ মুরগি নিয়ে খুলনা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হন।

এর আগে বুধবার সকালে স্থানীয়রা চালক বাদল ও হেলপার মাসুদকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম