ইউটার্ন নিতে উল্টোপথে প্রাইভেটকার, বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

সাভার প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ২১:১৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২১:১৬

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেটকার। অপরদিক থেকে আসছিল একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস। সোমবার (২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকেএসএন সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের অদূরে গাড়ি দুটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রাইভেটকারের তিন যাত্রী। আহত হন আরও দুজন

নিহতরা হলেন সাভারের বলিয়ারপুর এলাকার মো. মজিবুর (৫৫), মো. নাজিম উদ্দীন (৫৮) ও মো. ইব্রাহীম (৫৫)।

নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে সাভার হাইওয়ে থানা–পুলিশ জানায়, আজ বেলা আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকার ওই ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয় প্রাইভেটকারটি। পরে সেটি উল্টোপথে ঢাকামুখী লেন দিয়ে সামনের দিকে ইউটার্ন নেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকামুখী লেনে সি লাইন ব্যানারের দ্রুতগতির একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মজিবুর, নাজিম ও ইব্রাহীম নিহত হন। এ ছাড়া প্রাইভেটকারের যাত্রী শাহাবুদ্দিন ও আবদুল জলিল আহত হন। পরে আহত ব্যক্তিদের মধ্যে শাহাবুদ্দিনকে সাভারের বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘প্রাইভেটকারটি গ্যাস নেওয়ার পর ইউটার্নের উদ্দেশ্যে উল্টোপথে যাচ্ছিল। এ সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত ও দুজন আহত হন।’

তিনি আরও বলেন, ‘বাসটি আটক করে থানায় আনা হয়েছে। বাসচালককে আইনের আওতার আনার চেষ্টা চলছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের