নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৩:১০আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৩:১০

সড়ক দুর্ঘটনার প্রতীকি ছবিনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন মোল্লা (৫২) নামে পাওয়ার লুম (ছোট টেক্সটাইল মিল) ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, তোফাজ্জল সিএনজিচালিত অটোরিকশা করে আড়াইহাজার থেকে রূপগঞ্জের ভুলতায় যাচ্ছিল। আড়াইহাজার-ভুলতা সড়কে বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তোফাজ্জল নিহত হয়। আহত হয় ওই সিএনজিতে থাকা গাজীপুরের আলী হোসেন ও তার স্ত্রী ফাতেমা বেগম। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনা কবলিত অপর সিএনজি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।
/জেবি/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক