গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২১

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় হুসাইন মোল্লা (৫), বিদ্যুৎস্পৃষ্টে মো. আবুল হোসেন (৬৫) এবং সোহেল সিকদারের (১৯) মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরিফপাড়ায়, মাঝিগাতী ইউনিয়নের বাবরগাতী গ্রামে ও টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমান ও টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খোরশেদ আলম বলেন, ‌‘সোহেল সিকদার টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে। স্থানীয়রা তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সোহেলের মৃত্যু হয়েছে।’

ওসি মীর সাজেদুর রহমান বলেন, ‘শরিফপাড়ায় এলাকায় বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিল হুসাইন। এ সময় ইঞ্জিনচালিত ইজিবাইক ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘বাবরগাতী গ্রামের আবুল হোসেন ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের আবদনের পরিপ্রেক্ষিতে তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম