ফরিদপুরে মুরগির খামারে অগ্নিকাণ্ডে নিহত ১

ফরিদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০১৬, ১৮:৪৬আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৮:৪৬

. ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে মুরগির খামারে অগ্নিকাণ্ডে খামার মালিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ১৫’শ মুরগি পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মহসিন মাতুব্বর (৪৫) মকরমপট্টি গ্রামের মৃত রায়হান মাতুব্বরের ছেলে।    
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মহসিন ও আরেক যুবক মিলে প্রায় তিন বছর ধরে লাভজনকভাবে মুরগির খামারটি চালিয়ে আসছিলেন। প্রতিদিনের মতো বুধবার রাতে খাবার খেয়ে মহসিন তার খামারে ঘুমাতে যান। ভোর ৫টার দিকে খামারে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে। খবর পেয়ে ফায়ার-সার্ভিসের একটি দল রওনা দিলেও দুর্গম রাস্তা হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে ব্যর্থ হয়। আগুনে প্রায় ১ ‘শ মুরগি, দেড় লক্ষাধিক টাকার মুরগির খাবার, আসবাবপত্রসহ ২০ শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত খামারটি সম্পূর্ণ ভস্মিভূত হয়। পরে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপ থেকে মহসিনের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক মিয়া বলেন, সংবাদ পেয়ে আমরা খুব ভোরে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। নিকটবর্তী স্থানে কোনও পানি না থাকায় এবং আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা নেভানো সম্ভব হয়নি।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম