ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া কমিউটার ট্রেন চালু, উচ্ছ্বসিত যাত্রীরা

গাজীপুর প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮

ঢাকা–জয়দেবপুর রুটে চালু হয়েছে দুই জোড়া কমিউটার ট্রেন। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ৭টায় জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল করিম খান। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন ট্রেনের যাত্রীরা।

এ সময় ফাওজুল করিম খান বলেন, ‘বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা–জয়দেবপুর কমিউটার ট্রেনটি চালু করলাম। এটা করার উদ্দেশ্য হলো গাজীপুর থেকে আপনারা যেন ঢাকায় অফিস করে ফিরতে পারেন। আমরা সব শ্রেণির জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি। এখন অল্প সময়ের মধ্যে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আমরা এরপর নরসিংদী–ঢাকা ও নারায়ণগঞ্জ–ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করবো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রমুখ।

এদিকে, ঢাকা-গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় আনন্দিত যাত্রীরা। তারা বলছেন, এই সার্ভিসের ফলে ঢাকায় দ্রুত সময়ে পৌঁছানো যাবে। এখান থেকে সরাসরি ঢাকায় অফিস করা যাবে।

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক নাহিদ হাসান খানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা গাজীপুর রুটে দুই জোড়া ট্রেন চালু করা হবে।

ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ট্রেনগুলোর মধ্যে তুরাগ কমিউটার ঢাকা থেকে ছাড়ার সময় ভোর ৫টা আর জয়দেবপুর পৌঁছানোর সময় সকাল ৬টা। বিরতি থাকবে বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। জয়দেবপুর কমিউটার ঢাকা থেকে ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে আর জয়দেবপুর পৌঁছাবে ৬টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। আবার জয়বেদপুর থেকে তুরাগ কমিউটার ছাড়বে সকাল সাড়ে ৬টায় আর ঢাকা পৌঁছাবে সকাল ৭টা ৪০ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর, ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনে। আর জয়দেবপুর কমিউটার জয়দেবপুর থেকে ছাড়বে ৭টা ১০ মিনিটে ও ঢাকায় আসবে ৮টা ২৫ মিনিটে। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। এই ট্রেন আবার ঢাকা থেকে ছেড়ে যাবে বেলা ১১টায় ও পৌঁছাবে দুপুর ১২টায়। বিরতি থাকবে তেজগাঁও, বনানী, বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে। একই স্টেশনে বিরতি দিয়ে জয়দেবপুর কমিউটার জয়দেবপুর ছাড়বে দুপুর সাড়ে ১২টায় ও ঢাকায় আসবে বেলা ১টা ৪০ মিনিটে। অন্যদিকে, তুরাগ কমিউটার সকাল ৫টা ২০ মিনিটে জয়দেবপুর ছাড়বে ও ঢাকায় আসবে সকাল ৬টা ৪০ মিনিটে। আবার জয়দেবপুর ছাড়বে সকাল ৯টা ৪৫ মিনিটে ও ঢাকায় পৌঁছাবে বেলা ১১টা ১৫ মিনিটে।

তুরাগ কমিউটারের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও জয়দেবপুর কমিউটারের শনিবার। এই ট্রেনগুলোর টিকিট শুধু নির্দিষ্ট স্টেশন থেকে ইস্যু করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম