বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের নেতাকর্মীদের শ্রদ্ধা

সাভার প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:৪৪

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের নেতাকর্মীরা। এ সময় ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস‍্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবীব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলামের নেতৃত্বে স্মৃতিসৌধে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। এ সময় ধামরাই উপজেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম‍্যান মাহবুবুর রহমান, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের কর্মী-সমর্থকসহ স্থানীয় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন। এ সময় সাত জনকে আটক করা হলে বিচ্ছিন্ন হয়ে যান বাকিরা। পরে বেলা আড়াটার দিকে আবারও ফুল দিতে আসেন তারা।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী