স্মৃতিসৌধে ফুল দিতে এসে গ্রেফতার আ.লীগ নেতা, ছেড়ে দেওয়া হলো মেয়েকে

সাভার প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসেন ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। সঙ্গে তার মেয়েসহ ছিলেন আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী।

সেখান থেকে ৭ জনকে গ্রেফতার করে গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে দায়ের করা হত‍্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠায় পুলিশ। যদিও এই মামলায় গ্রেফতার সাত জনের কেউ এজাহারনামীয় আসামি ছিলেন না ।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ‘তাদের (আসামি) হত‍্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ এজাহারে গ্রেফতারদের কারও নাম ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, ‘মূলত অজ্ঞাত থেকেই তাদের আসামি করা হয়েছে ।

আশুলিয়া থানা পুলিশ সূত্র জানায়, গ্রেফতারদের মধ‍্যে ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানসহ অন্যান্য আসামিদের আগস্ট ও সেপ্টেম্বর মাসের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ ছাড়া বাবার সঙ্গে ফুল দিতে আসা মাহাবুব রহমানের মেয়েকে রাজনীতির সঙ্গে জড়িত না থাকায় জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের