একই লেকে মিললো সুজানার বন্ধু কাব্যর মরদেহ

নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫:০৯

কলেজছাত্রী সুজানার পর এবার নারায়ণগঞ্জের পূর্বাচলের একই লেক থেকে তার বন্ধু শাহিনুর রহমান কাব্যর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেকের পানি থেকে কাব্যর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউবাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ছাড়া সুজানা ঢাকার ভাষানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

বুধবার সকালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচে তার মরদেহ পায়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে। পরে ওই তরুণীর স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে। আজ (বুধবার) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নিচ থেকে মোটরসাইকেলসহ কাব্যর লাশ উদ্ধার করে।’

দুপুরে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘গতকাল এক মেয়ের লাশ পাওয়া গেছে এবং আজ সেখান থেকে এক ছেলের লাশ পাওয়া গেছে। তারা দুজন বন্ধু ছিল। তারা একটা মোটরসাইকেলে সেখানে ঘুরতে এসেছিল। আমাদের ধারণা, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে সেখানে পড়ে তাদের মৃত্যু হয়েছে। ফলে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব হবে।’

সুজানার পরিবারের বরাত দিয়ে এএসপি মেহেদী ইসলাম জানান, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সুজানা। এরপর রাতে সে আর বাসায় ফেরেনি। মরদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি শনাক্ত করে পুলিশ। হেলমেটটি দশম শ্রেণির শিক্ষার্থী কাব্যর বলে নিশ্চিত করেছে তার পরিবার।

তিনি আরও জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। গতকাল সুজানার মরদেহ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর আজ বুধবার সকালে একই লেকের অপর পাশ থেকে কাব্যের মরদেহ উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম