ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে ‘আমাদের কায়দায়’: তারেক রহমান

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৪, ২০:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬

৩১ দফা সফল বাস্তবায়নের মাধ্যমেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ‘রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘তাদের (ষড়যন্ত্রকারী) কায়দায় আমরা জবাব দেবো না। তাদের আমরা জবাব দেবো আমাদের কায়দায়। আমরা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মাধ্যমে তাদের জবাব দেবো। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা-গায়েবি মামলা দেওয়া হয়েছে। অনেকেই হাতকড়া পরে মা-বাবার জানাজায় অংশ নিয়েছেন। আমাদের নেতাকর্মীদের নানাভাবে স্বৈরাচারী সরকার হয়রানি করেছে। কাউকে হত্যা করে, কাউকে আহত করে, আবার কারও ব্যবসায় অর্থনৈতিকভাবে ক্ষতি করেছে। এসব কিছু জবাব দেওয়া যাবে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ওপর মানুষের আস্থা আছে। জনগণের মাঝে ভোটের আস্থা ছড়িয়ে দিতে হবে।’

নেতাকর্মীদের সতর্ক করে তারেক রহমান বলেন, ‘আপনাদের অধীন কর্মীদের খেয়াল রাখতে হবে, তারা যাতে কোনও অপকর্ম করতে না পারে। সবার দায়িত্ব আছে, যা খুবই গুরুত্বপূর্ণ। যে কাজগুলো থেকে সংযত রাখলে নিজ দলের সুনাম বয়ে আনবে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। প্রস্তাবিত ৩১ দফার নানাদিক তুলে ধরে আলোচনা করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, দলের ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার রানু, কার্যনির্বাহী সদস্য ওবায়দুল হক নাসির, বীথিকা বিনতে হোসাইন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ। কর্মশালায় দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। এতে অংশ নেন দেড় সহস্রাধিক নেতাকর্মী।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক