ঘন কুয়াশায় প্রাইভেটকারের পেছনে ট্রাকের ধাক্কায় মাওয়ায় ঘুরতে যাওয়া নারী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৫আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:৩৩

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার অদূরে সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে কুচিয়ামোড়া এলাকায় কভার্ডভ্যানের সঙ্গে প্রাইভেটকার সংঘর্ষে পান্না বনিক (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

তারা হলেন- প্রাইভেটকারের আরোহী শিল্পী ঘোষ, দীপ্ত বনিক, ঈশিতা ঘোষ ও নিহত পান্নার ১৩ মাসের শিশু ও কভার্ড ভ্যানের চালক মাহফুজ।

নিহত পান্না বনিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার খোকন রায়ের স্ত্রী। তারা কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘুরতে গিয়েছিলেন।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের এসআই আতিকুর রহমান জানান, সোমবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ঘন কুয়াশায় কারণে পণ্যবাহী কভার্ডভ্যান একটি প্রাইভেটকারকে পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রাইভেটকার আরোহী ওই নারী নিহত হয়। প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানায় শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ক্যামেলিয়া সরকার জানান, সকালে সড়ক দুর্ঘটনায় ছয় জনকে নিয়ে এলে এর মধ্যে পান্না বনিক নামের একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। লাশ হাঁসাড়া হাইওয়ে থানার পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক