আ.লীগের ফেসবুক পেজে ‘এডিটেড ছবি’ প্রচার, ছাত্রদলের প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮

আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে অস্ত্রসহ নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের ‘এডিটেড ছবি’ প্রচারের প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ ছাড়া, এক প্রেস বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি। 

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ জানান, ১৬ ডিসেম্বর শহরের সাটিরপাড়ায় অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খবিরুল ইসলাম বাবুল। এ সময় পাশে দাঁড়ানো অবস্থায় ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। ব্লেজার ও শার্ট পরিহিত অবস্থায় দাঁড়ানো নাহিদের এই ছবি এডিট করে কোমরের নাভির অংশে বেল্টের ওপরে একটি অস্ত্রের অংশবিশেষ দেখিয়ে প্রচার করা হয়। 

এরপর, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও দেশরত্ন শেখ হাসিনা নামক ফেসবুক আইডিতে পোস্ট করা এ ছবিতে লেখা হয়, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ ১৬ ডিসেম্বর পালন করেন প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে। প্রশাসন চুপ, দেখেও দেখে না। এই সন্ত্রাসীদের আতঙ্কে দিন কাটছে নরসিংদীবাসীর।

এমন মিথ্যা ও ভিত্তিহীন পোস্টের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ‘সেদিনের মিটিংয়ের শত শত ছবি ও ভিডিও অনেকে তুলেছেন এবং আমাকে ট্যাগ করা হয়েছে। এসব ছবিতে কোথাও কোনও অস্ত্রের ছবি কেউ দেখেনি। অথচ কয়েকদিন পরে একটি ছবি অস্ত্রসহ এডিট করে অপপ্রচার করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি আরও জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও দেশরত্ন শেখ হাসিনা নামক ফেসবুক আইডির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ নরসিংদী ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক