মহাসড়কে উল্টা পথে আসছিল অটোরিকশা, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:২৬

নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম আছিয়া খাতুন (৬০)। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। আহতদের মধ্যে আলেয়া খাতুন (৬০) বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত একটি অটোরিকশা মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে ওঠার সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আর অটোরিকশায় থাকা বাকি চার জন আহত হন। তাদের মধ্যে তিন জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বাংলা ট্রিবিউনকে বলেন, সিএনজির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম