ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় প্রাণ গেলো ৪ জনের

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০২৫, ১০:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১৫:২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদিখান ও শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় চার জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঘন কুয়াশায় এই এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানে পেছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনি বাসের ধাক্কায় বাসের হেল্পার জীবন শেখ ও যাত্রী রায়হান নিহত হন। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হন।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, থেমে থাকা কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দেওয়া বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত হেলপার ও এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। অমিত নামের আরেক যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়। আর চার জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের ছেড়ে দেওয়া হয় বলে জানান চিকিৎসক।

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর হাঁসাড়ায় অন্য একটি বাস দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ক্যামেলিয়া সরকার।

ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঘন কুয়াশায় অজ্ঞাত গাড়ির ধাক্কার পূর্বাশা পরিবহন বাসটির ২ যাত্রী নিহত হয়েছে। ভোর সাড়ে ৪টার দিকে শ্রীনগরের হাঁসাড়া এলাকার ঢাকাগামী সার্ভিস লেনের সড়কে এই ঘটনা ঘটে। প্রথমে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। লাশ মিটফোর্ড হাসপাতাল রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের