১৩ কোটি টাকা লোন নিয়েও শ্রমিকের বেতন দেয়নি ডার্ড কম্পোজিট

গাজীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৮:১৪

গাজীপুরে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেড শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন, বোনাস ও অন্য পাওনাদি পরিশোধে সরকারের পক্ষ থেকে নেওয়া লোনের টাকা শ্রমিকদের মধ্যে বিতরণ না করায় বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিক-কর্মচারীরা। বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

বুধবার (৮ জানুয়ারি) বিকাল ৪টায় গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা।

ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ঊর্ধ্বতন নির্বাহী (সিনিয়র এক্সিকিউটিভ) আমিনুর রহমান বলেন, আমাদের ধর্মীয় গ্রন্থে উল্লেখ আছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধের কথা। তবে আমরা যে হাড়ভাঙা পরিশ্রম করেছি তার এক টাকাও পাইনি। আমাদের শ্রমিকরা না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আমাদের ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আর কোনও টালবাহানা চাই না, আমরা আমাদের পাওনাদি ফেরত চাই।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি সফিউল আলম বলেন, আগামী রবিবারের (১২ জানুয়ারি) মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করলে সোমবার (১৩ জানুয়ারি) ঢাকায় শ্রম ভবন ঘেরাও করা হবে। গত ১০ ডিসেম্বর সরকার কারখানার মালিককে ১৩ কোটি টাকা লোন দিয়েছে। আমরা জানতে চাই, এই বন্ধ কারখানাটিকে সরকার যে ১৩ কোটি টাকা লোন দিয়েছে- সেই টাকা কার পকেটে গেছে? সরকারের দেওয়া লোনের ১৩ কোটি টাকা থেকে মাত্র ছয় কোটি টাকা শ্রমিকদের মাঝে বিতরণের কথা উল্লেখ করে। বাকি টাকা কেন শ্রমিক ও স্টাফদের মাঝে এখনও বিতরণ করা হয়নি? কারখানার মালিক রাতের আঁধারে কারখানা বন্ধ করে চলে গেছে।

ডার্ড কম্পোজিটের স্যাম্পল সেকশনের উপ-মহা ব্যবস্থাপক (ডেপুটি ম্যানেজার) মাহবুবুর রহমান বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজকে আমরা সড়কে দাঁড়িয়েছি। আমার বড় ছেলেটার এক বছর ধরে লেখাপড়া বন্ধ। এক লাখ টাকা ঘর ভাড়া আটকে আছে। আমি ১১ বছর চাকরি করেছি এই কারখানায়। কিন্তু বকেয়া বেতন, বোনাস ও অন্য পাওনাদি মিলিয়ে ছয় লাখ টাকা পাবো। এই টাকাগুলো আদৌ পাবো কি না তার নিশ্চয়তা নেই।

/এফআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম