মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মারামারি, আহত দুই

মানিকগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৯

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মেহেরাব খান ও মিরাজ হোসেন নামে দুই ছাত্র প্রতিনিধি আহত হয়েছেন। 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বেউথা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মেহেরাব জেলা সদর হাসপতালে ভর্তি আছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মিরাজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের জন্য লিফলেট বিতরণ কর্মসূচির বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি রেস্টুরেন্টে কর্মী সভা করছিলেন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন রুদ্র। এ সময় তার উপস্থিতিতে ‍ছাত্র প্রতিনিধিদের দুই গ্রুপের মধ্যে কথাকাটা ও মারামারির ঘটনা ঘটে।

ছাত্র প্রতিনিধি ওমর ফারুক জানান, আগামী ১৩ জানুয়ারি মানিকগঞ্জে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচির জন্য প্রতিটি উপজেলা থেকে আন্দোলনে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের আলোচনা সভার জন্য ডাকা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক ইসমাইল হোসেন সন্ধ্যায় ছাত্র প্রতিনিধিদের নিয়ে পৌরসভার বেউথা এলাকার একটি রেস্টুরেন্টে আলোচনা সভা করেন। সভার শেষ পর্যায়ে দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি হলে তা মারামারির পর্যায়ে পৌঁছায়। এতে দুই গ্রুপের মেহেরাব খান ও মিরাজ আহত হন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে একটু মতবিরোধের ঘটনা ঘটেছিল। সদর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছেন। তবে একজন আহত হয়েছেন। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‌এখনও দুই পক্ষের কারও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী