যাত্রী ডাকা নিয়ে মারামারি, ৪১ ঘণ্টা পর বাস চলছে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে

রাজবাড়ী প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৫, ১২:১০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১২:১০

৪১ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী ও কু‌ষ্টিয়া জেলার সড়কে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক।

এর আগে, শনিবার (১১ জানুয়ারি) দুই জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের জেরে দুপুর ১টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সুকুমার ভৌমিক বলেন, ‘গতকাল (রবিবার) রাজবাড়ী সড়ক পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক নেতাদের একটি গ্রুপ কুষ্টিয়ার নেতাদের সঙ্গে রাজবাড়ীর মাছপাড়াতে একটি মিটিং করে। ওই মিটিংয়ে উভয় জেলার মালিক ও শ্রমিক নেতাদের উপস্থিতিতে শ্রমিকদের দ্বন্দ্ব নিষ্পত্তি করা হয়।’

তিনি আরও বলেন, ‘উভয় জেলার পরিবহন শ্রমিকদের দ্বন্দ্বের নিষ্পত্তির পর আজ (সোমবার) সকাল ৬টা থেকে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।’

জানা গেছে, গত শনিবার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের কুমারখালী গড়াই সেতু এলাকায় ট্রাক ও ভ্যানগাড়ির দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কুষ্টিয়া থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা দুটি লোকাল বাস যানজটের মধ্যে পড়ে। যার একটি কুষ্টিয়া মালিকানাধীন ও অপরটি রাজবাড়ী মালিকানাধীন। যানজটমুক্ত হওয়ার পর রাজবাড়ী আসার সময় দুই বাস থেকে একসঙ্গে যাত্রী ডাকাডাকি করলে কুষ্টিয়া মালিকানাধীন বাসের শ্রমিকরা রাজবাড়ী মালিকানাধীন বাসের শ্রমিকদের মারধর করে। পরে বেলা ১১টার দিকে কুষ্টিয়ার বাসটি রাজবাড়ীর নতুন বাজার বাসস্ট্যান্ডে এলে ওই বাসের শ্রমিকদের রাজবাড়ী বাসের মার খাওয়া শ্রমিকরা মারধর করে।

দুই বাসের শ্রমিকদের মারামারির জেরে শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার শ্রমিকরা কুষ্টিয়া বাস টার্মিনালে থাকা রাজবাড়ীর ১০টি বাস আটকে বাস চলাচল বন্ধ করে দেয়। তাদেরও সাতটি বাস রাজবাড়ীর দৌলতদিয়ায় আটকে রাখা হয়। এরপর থেকেই এ সড়কে লোকাল বাস চলাচল বন্ধ হয়ে যায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের তৃতীয় দিনেও রাজধানী ফাঁকা, ফিরছেন কেউ কেউ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের