গোপালগঞ্জে আরও দুই আ.লীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০২

গোপালগঞ্জে আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন ও গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদ খান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা শহরের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদ খানকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয় এবং পরে বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম