সমন্বয়ককে মারধরের পর আটকে রাখার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৫, ২৩:৫৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ২৩:৫৪

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাশকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামলার শিকার শেখ ফরাশ বলেন, ‘রবিবার সন্ধ্যায় আমিসহ বেশ কয়েকজন শহরের আকুরটাকুর পাড়া ওয়াফেল টাইমের সামনে বসে ছিলাম। এ সময় হঠাৎ করে পাঁচ-সাতটি মোটরসাইকেল আমাদের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন আমাকে মোড়া থেকে উঠে দাঁড়াতে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা আমাকে দোকানের ভেতরে যাওয়ার জন্য বলে। আমি ভেতরে না গিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ একজন মোড়া তুলে আমাকে সজোরে আঘাত করে। এরপর কয়েকজন মিলে আমাকে মারতে থাকে। এতে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। পরে তারা আমাকে শহরের মুসলিম পাড়ায় একটি গলিতে নিয়ে এক ঘণ্টা আটকে রাখে।’

শেখ ফরাশ আরও বলেন, ‘বিষয়টি জানতে পেরে সহকর্মীরা আমাকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই সদর থানায় মামলা দায়ের করি। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী। তাদের কয়েকজনকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে দেখেছি আমি। হামলাকারীদের দ্রুতই গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, ‘হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম