গোপালগঞ্জে মাদকসহ ছাত্রদল নেতা আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২৫, ০৮:২৩আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৮:২৩

গোপালগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে গোপালগঞ্জ সদর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আটক সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি গিমাডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের অলিয়ার রহমান মোল্লার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাকে (সোহান মোল্লা) ২০২ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এ প্রসঙ্গে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘মাদকের সঙ্গে সম্পৃক্ত কোনও ব্যক্তির ছাত্রদলে জায়গা হবে না। বিষয়টি জেনেছি, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম