১৩ বছর আগের মামলায় খালাস পেলেন জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মী

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬

টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফরোজা বেগম সকল আসামিকে খালাসের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা।

তিনি বলেন, ‘২০১৩ সালের ১২ নভেম্বর আওয়ামীবিরোধী হরতাল চলাকালে যমুনা সেতুর পূর্ব পাড়ে গোলচত্বর এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। তখন ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় জামায়াত-শিবিরের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ ১১২ জনকে আসামি করে এই মামলা করা হয়। ২০১৫ সালের ১৭ মে এসআই কুতুব উদ্দিন আহমেদ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপক্ষ এ মামলায় এখন পর্যন্ত মাত্র দুজন সাক্ষী উপস্থাপন করেন। তা ছাড়া যে দুজন সাক্ষী দিয়েছেন তারাও আসামিদের বিরুদ্ধে কিছু বলেননি। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আর কোনও সাক্ষী আনতে না পারায় বিচারক সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ করে পরবর্তী ধাপে চলে যান এবং এ মামলা থেকে আসামিদের বেকসুর খালাস প্রদান করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী