গোপালগঞ্জে শেখ হাসিনার বিশেষ বরাদ্দের প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০২৫, ২০:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:২৩

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বরাদ্দের আওতায় বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের নির্মাণকাজে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে দুদক জেলা কার্যালয়ের উপপরিচালক সোহরাব হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ-সংশ্লিষ্ট কাজের সাইট পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনকালে রাস্তা নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির সত্যতা মিলেছে।’

দুদকের ওই কর্মকর্তা জানান, নথি যাচাই-বাছাই করে অর্থ আত্মসাতসহ অনিয়মের প্রমাণ মেলে। এ বিষয়ে আইনি পদক্ষেপের উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোপালগঞ্জ সদর উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য রাবেয়া আক্তারের অভিযোগের ভিত্তিতে দুদক এই অভিযান চালায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী