ইজতেমা ময়দানে এবার যৌতুকবিহীন ৬৩ যুগলের বিয়ে

গাজীপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৬

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে চলমান বিশ্ব ইজতেমায় এবারও ছিল যৌতুকবিহীন বিয়ের আয়োজন। প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় দিন শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে আসরের নামাজের পর মূল বয়ান মঞ্চ থেকে ৬৩ যুগলের বিয়ে পড়ানো হয়। বিয়ে পড়ান ভারতের দিল্লির মাওলানা যুহাইরুল ইসলাম।

বিয়ে পড়ানো শেষে ভারতের এই মাওলানা সব দম্পতির জন্য দোয়া ও মঙ্গল কামনা করে মোনাজাত করেন। শেষে মঞ্চের আশপাশের মুসল্লিদের মাঝে খুরমা ও মিষ্টি বিতরণ করা হয়।

শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে মোহরে ফাতেমি (হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.)-এর বিয়ের দেনমোহর) অনুসারে এসব বিয়ে সম্পন্ন করা হয়।’

এদিন বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের কাছ থেকে তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে খুতবা পাঠ করা হয়। খুতবা শেষে ওসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন তাবলিগ জামাতের জুবায়েরপন্থী হিসেবে পরিচিতরা। 

তিন দিনব্যাপী ইজতেমার প্রথম পর্ব রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এদিন বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহীম দেওলা। বাংলাদেশের মাওলানা জুবায়ের আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

/এএম/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী