স্বৈরশাসকের মতোই অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত: রিপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬ আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘যে অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে আমরা সবাই মিলে তাদের সমর্থন করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে লিপ্ত ছিল, বর্তমানে এ অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা পতিত বিগত সেই সরকারের মতোই ভোগবিলাসে লিপ্ত রয়েছেন। তারা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা কোনোদিন এই অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়।’

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকায় শহীদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যেটা মনে করি, অন্তর্বর্তী সরকারের লোকেরা এভাবে যদি ভোগবিলাসে লিপ্ত হয় তাহলে সংস্কারের যে অ্যাজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে সরকার পিছিয়ে পড়বে। এ জন্য যেসব উপদেষ্টা ভোগবিলাসে লিপ্ত তাদের অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের আয়োজনের কথা বলছি। তা না হলে দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়বে।’

সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে অনুষ্ঠানে পাঁচগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মোল্লা প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি