নারায়ণগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিলেন বিএনপিপন্থি আইনজীবীরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৮

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়সহ তিন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন মহানগর বিএনপির নেতাকর্মী ও বিএনপিপন্থি আইনজীবীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের তিনটি ম্যুরাল ভেঙে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ম্যুরালটি ভাঙা হয় ৷ এরপর জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনের ম্যুরালটিও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও ডিসি অফিসের নিচে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত কর্নারও ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘অনেক কষ্টের বিনিময়ে এই ফ্যাসিস্টদের পরাস্ত করা হয়েছে। অবশেষে তারা পালিয়ে গেছে। কিন্তু ফ্যাসিস্টরা নানা চিহ্ন রেখে গেছে। যে কারণে আমরা আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সবকিছু গুঁড়িয়ে দিয়েছি। এখানে জুলাই আন্দোলনে নিহত নারায়ণগঞ্জের শহীদদের নামের তালিকা স্থাপন করা হবে।’

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘স্বৈরাচারের এই চিহ্নগুলো ২৪-এর গণ-আন্দোলনের চেতনাকে কলুষিত করে। এই শহরে এসব চিহ্ন কোনোভাবে মেনে নেওয়া যায় না। আগামীতে সকল স্বৈরাচারের প্রতীক এভাবেই গুঁড়িয়ে দেওয়া হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক এইচ এম আনোয়ার প্রধান, সাবেক সভাপতি আব্দুল বারী ভূঁইয়া, মহানগর বিএনপির সদস্য রফিক আহমেদ, জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জাকিরসহ বিএনপিপন্থি আইনজীবীরা।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক