শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর

রিমান্ড মঞ্জুরের পর নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকে পিটিয়েছে শিক্ষার্থীরা

নরসিংদী প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

শেখ হাসিনার ভাষণের প্রতিবাদ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার নেতাদের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে নরসিংদী আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়নের ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা।

এদিকে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গ্রেফতার ১০ নেতাকে আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজী তাদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরের পর আসামিদের কারাগারে নেওয়ার সময় ১০ ছাত্রলীগ নেতাকে আদালত প্রাঙ্গণেই পিটিয়েছে ছাত্রদল কর্মী ও শিক্ষার্থীরা। এরপর আদালত প্রাঙ্গণ ঘিরে রাখেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী জেলা ও দায়রা আদালতে এই ঘটনা ঘটে। এ

ফাহিম রাজ অভি নামে এক শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শেখ হাসিনা যদি দেশে ফিরে আবার রাজনীতির চিন্তা করে- সেটি ভুল চিন্তা। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ এবং স্বৈরাচারকে দেশের ভেতর রাজনীতি করতে দেবো না। এ ছাড়া আমরা ছাত্রলীগসহ অন্য অপরাধী যারা রয়েছে সবার সুষ্ঠু বিচার চাই।

সনো সাঈদ নামে আরেক শিক্ষার্থী বলেন, বঙ্গবন্ধু ও সাবেক শিল্পমন্ত্রীর ম্যুরাল ভাঙচুরের মাধ্যমে মানুষের ঘৃণা প্রকাশ পেয়েছে। আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগসহ অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিচার চাই।

নরসিংদী আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জাকির হোসেন জানান, গ্রেফতারদের আদালতে ঢোকানোর আগে থেকেই অবস্থান নেওয়া ছাত্রজনতা বিভিন্ন স্লোগান দেন এবং হামলার চেষ্টা করেন। আদালত আসামিদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন আদালতের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ১০ জনকে গ্রেফতার করে নরসিংদী মডেল থানা পুলিশ। তাদেরকেই আজ আদালতে তোলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী