পদ্মা নদীতে অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধার, চরমপন্থি একজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪২

রাজবাড়ীর পদ্মা নদীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গুলি উদ্ধারসহ এক চরমপন্থি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তির নাম ফারুক হোসেন (৩৫)। তিনি রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্কাস আলী শেখের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।

অভিযানকালে আসামির কাছে থাকা দুটি সিমেন্টের বস্তা থেকে দুটি ওয়ান শুটার গান, একটি দেশীয় কাঠের বাটযুক্ত পাইপগান, একটি কাঠের বাটযুক্ত এয়ারগান, চারটি অবিস্ফোরিত সবুজ রঙয়ের ককটেল সাদৃশ্য বস্তু, একটি রামদা, ১৮টি তাজা কার্তুজ, একটি লোহার শ্যালো মেশিনের হ্যান্ডেল, একটি কাঠের বাটযুক্ত ডেগার এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নৌপুলিশ এক প্রেসনোটে জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ পদ্মা নদীতে টহলে ছিলেন। এ সময় পাংশা থানা পুলিশের কাছ থেকে তথ্য আসে পাংশা থানাধীন হাবাসপুর ইউনিয়নের পূর্ব চর আফরা গ্রামের আক্তার শেখের বসত বাড়ির পেছনে পদ্মা নদীতে ইঞ্জিনচালিত নৌকায় কতিপয় সন্ত্রাসী অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে পাংশা থানা এলাকায় পদ্মা নদীতে সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য অবস্থান করছে।

এতে বলা হয়, সংবাদ পেয়ে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হক সঙ্গীয় এসআই মেহেদী হাসান অপূর্ব, এসআই মাসুদ রানা, এসআই লুতফর রহমান, এএসআই অশোক কুমার ও ফোর্সসহ সকাল সাড়ে ৭টার দিকে পাংশা থানা এলাকায় পৌঁছেন। সেখান থেকে পাংশা থানার অফিসার ফোর্স, পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান প্রিন্স ও সার্জেন্ট তোফাজ্জল হোসেন ও তাদের সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেলে একজন সন্ত্রাসী নৌকা থেকে লাফ দিয়ে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করে উপরোক্ত অস্ত্রশস্ত্র ও গুলি জব্দ করা হয়। জব্দ করা হয়েছে সন্ত্রাসীদের ব্যবহৃত ট্রলারটিও।

এই ঘটনায় নৌপুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব বাদী হয়ে পাংশা থানায় একটি মামলা করেন।

এ প্রসঙ্গে দৌলতদিয়া নৌ-পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক এনামুল হক বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে শুক্রবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে উদ্ধার অস্ত্রশস্ত্র ও গুলি এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে। নদীতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি