এসএসসির ফল জালিয়াতি, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রোগ্রামারসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২১ নভেম্বর ২০২৬, ১৬:০৮ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:০৮

এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জালিয়াতির সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ মডেল থানার ওসি মোজাম্মেল হক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং প্রোগ্রামার আবদুল মালেক (৫৬)। তাদের মধ্যে ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে এবং আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে।

ওসি মোজাম্মেল হক জানান, সিআইডির ঢাকা ক্রাইম শাখার পুলিশ পরিদর্শক রাসেলের নেতৃত্বে অভিযান চালিয়ে গত বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়।

সিআইডির তদন্ত কর্মকর্তা পরিদর্শক রাসেল জানান, ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীর জালিয়াতিতে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ জালিয়াতির সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।

প্রসঙ্গত, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর বাড়িয়ে পাস করানোর অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার তদন্তের অংশ হিসেবে এ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
সাভার-আশুলিয়ায় পুলিশের গাড়িতে আগুন-ভাঙচুর, ৫ শ্রমিক নেতাসহ গ্রেফতার ৯৬
আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া
দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী
সর্বশেষ খবর
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
কোনও কেমোথেরাপিতে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না: রাশেদ খাঁন
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
ওয়াশিংটন ডিসিতে সরকারি অফিসে ছারপোকা, বন্ধ বিল্ডিং
ওয়াশিংটন ডিসিতে সরকারি অফিসে ছারপোকা, বন্ধ বিল্ডিং
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ
দুই ঘণ্টা পর সচল হলো ময়মনসিংহ-জামালপুর রেলপথ