চেয়ারম্যানের বাড়িতে হামলা চালিয়ে প্রকাশ্যে তরুণীকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩১ আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৩

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে শান্তা ইসলাম (২২) নামে এক তরুণীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় গুলি করে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি ভাঙচুর করা হয়েছে রায়পুরার শ্রীনগরের ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের বাড়িতে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নে শ্রীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের বাসিন্দা ও ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেলের চাচাতো ভাই শাকিলের স্ত্রী।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শ্রীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ খান রাসেল ও সোহেল ভোন্ডারের মধ্যে বিরোধ ছিল। শুক্রবার দুপুরে একই এলাকার সোহেল ভেন্ডারের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময়ে চেয়ারম্যানকে না পেয়ে তাদের পরিবারের ওপর গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওই তরুণী। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিফাত খাঁন নামে নিহতের পরিবারের এক সদস্য বলেন, তারা আমাদের বাড়িঘরে হামলা ও গুলি করেছে। এ ছাড়া বাড়ির পাশে থাকা মুরগিসহ একটি মুরগির খামারে আগুন ধরিয়ে দিয়েছে।

রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি