বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ শফিউল আলমকে (৪৫) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে মহানগরের চান্দনা চৌরাস্তা সংগঠনের কার্যালয় থেকে তাকে আটক করে বাসন থানা পুলিশ।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, ‘শ্রমিকনেতা শফিউল আলমকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তার একাধিক বৈঠকের ছবি আমাদের হাতে রয়েছে। তাকে এখনও বাসন থানায় রাখা হয়েছে। বুধবার গাজীপুর আদালতে পাঠানো হবে।’
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শফিউল আলমের বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ নেই। তারপরও কেন আটক করা হয়েছে, তা আমার জানা নেই।’









