সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম নামের (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় সাভারের রাজফুলবাড়িয়া এলাকার শোভাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শোভাপুর গ্রামের আশরাফ আলীর মালিকানাধীন তিন তলা ভবনের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। দুপুর সাড়ে ১১টার দিকে হঠাৎ ভবনের একটি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে যান শ্রমিক সেলিম।
এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নির্মাণ শ্রমিক দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাহতাবপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
/এনএস/টিএন/








