নিখোঁজের দুই দিন পর ভাড়াটিয়ার ট্রাংকে মিললো স্কুলছাত্রের মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫৮

গোপালগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্কুলছাত্র মুহিন মোল্লাকে হত্যা করে ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল।

মুহিন গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদীঘলীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য মাঞ্জুরুল ইসলাম মোল্লার ছেলে। সে স্থানীয় রাবেয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মাঞ্জুরুল ইসলাম মোল্লার ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা মো. আমিনের ঘর থেকে একটি ট্রাংকের ভেতর লুকিয়ে রাখা মুহিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভাড়াটিয়া ঝালমুড়ি বিক্রেতা আমিনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাড়ির পাশের দোকানে জুস কিনতে যায় মুহিন। বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ভাড়াটিয়া আমিন, ওই গ্রামের শাওন ও সিহাবকে আটক করে। আটকদের দেওয়া তথ্যে সোমবার ভোররাতে আমিনের ঘর থেকে বস্তায় বেঁধে ট্রাংকে আটকে রাখা মুহিনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শাহানারা বেগম নামে একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশের ধারণা, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে কেন হত্যা করা হয়েছে তা বলতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি। মর্গের কাজ শেষ হওয়ার পরে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান