বিকল ট্রাকের চাকা ঠিক করছিলেন দুজন, আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে থেমে থাকা বিকল ট্রাককে পেছন থেকে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেমে থাকা বিকল ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালকের সহযোগী আবুল কালাম (৪৫) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লৌহজং উপজেলার মহাসড়কের মাওয়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ট্রাকচালক হাফিজুর রহমান সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঘড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহত আবুল কালাম একই এলাকার নাজমুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, বিকল ট্রাকের চালক ও সহযোগী সড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করার কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় তার সহযোগী আবুল কালাম। আহতকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার সকালে লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের খানবাড়ি এলাকায় মাওয়ামুখী সড়কের পাশে ট্রাকের চাকা ঠিক করার সময় পেছন থেকে আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক হাফিজুর ঘটনাস্থলে নিহত হয়। সহযোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী