গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৮ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৫, ১১:৫২আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:০৮

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আট জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে  সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ওই এলাকার বাসিন্দা সাব্বির (১৬), হান্নান (৪০), সোহাগ (২৩), দেড় বছরের শিশু সুমাইয়া, রূপালি বেগম (২০), সামিয়া আক্তার (৯), জান্নাত (৩) ও নুরজাহান লাকি বেগম (৩০)।

ঢাকা মেডিক্যালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, নারায়ণগঞ্জ থেকে দগ্ধ হয়ে ৮ জন চিকিৎসা নিচ্ছেন। এখনও কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, একটি টিনশেড বাড়ির পাশাপাশি দুটি রুমে দুই পরিবারের আট জন ঘুমিয়েছিল। সেখানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে আট জন দগ্ধ হন। তাদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়ির নিচে থাকা গ্যাসের লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া আট জনেরই অবস্থা আশঙ্কাজনক। হান্নানের শরীরের ৪৫, শিশু সুমাইয়ার ৪৪, সোহাগের ৪০, রূপালি বেগমের ৩৪, সাব্বিরের ২৭, নুরজাহান লাকির ২২, সামিয়ার ৭ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি