নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১৫:৫৩আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৫:৫৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদেশি অস্ত্রসহ মেহেদী হাসান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকার এসিআই গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মেহেদী হাসান সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার রহিম মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

বুধবার (৫ মার্চ) দুপুরে র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিত বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল সিদ্ধিরগঞ্জ থানাধীন পানিরকল এসিআই গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করেন। এ সময় রাত ৮টার দিকে সন্দহভাজন এক যুবককে আটক করা হয়। পরে আটককে তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মেহেদী হাসান অবৈধভাবে বিদেশি রিভলবারটি সংগ্রহ ও অসৎ উদ্দেশে বহন করার কথা তাদের জানিয়েছে। এ ছাড়া তার কাছে রিভলবার রাখার কোনও বৈধ কাগজপত্র নাই। পরে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় আটক ওই যুবকের বিরুদ্ধে র‌্যাব-১১ এর পুলিশ পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করেন।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের