মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৩:০১আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৩:০১

গাজীপুরের শ্রীপুরে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক আব্দুল মালেককে (২২) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। শনিবার (৮ মার্চ) রাতে উপজেলার মাওনা (উত্তরপাড়া) বাগে জান্নাত নুরানীয়া হাফেজি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদ্রাসার নুরানী শাখায় ওই শিশু শিক্ষার্থীকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন নিপীড়ন (দুই গালে চুমু দেয়) ও ধর্ষণচেষ্টা করে।

অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল মালেক নেত্রকোনার কলমাকান্দা উপজেলার শিবপুর (লেংগুরা) মাহাতাব উদ্দিনের ছেলে। তিনি ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

ওই শিশু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। সে তার বাবার সঙ্গে মাওনা (উত্তরপাড়া) এলাকায় ভাড়া বাসায় থেকে ওই মাদ্রাসায় নুরানী বিভাগে পড়াশোনা করতো।

ভিকটিমের বাবা জানান, গত ২৭ ফেব্রুয়ারি দুপুর দেড়টায় মাদ্রাসার নুরানী বিভাগে মেয়েকে একা পেয়ে শিক্ষক আব্দুল মালেক যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টা করে। এ সময় তার চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়। এরপর মেয়ে মাদ্রাসায় যেতে চায় না। পরে তারা বাবা তাকে মারধর করে। শনিবার (৮ মার্চ) রাতে ঘটনা খুলে বললে তারা পুলিশকে জানায়।

শ্রীপুর থানাধীন চকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাসমত উল্লাহ জানান, ঘটনা প্রকাশের পর স্থানীয়রা ওই শিক্ষককে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরে মাদ্রাসা পরিচালক পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।

শ্রীপুর থানার ওসি (তদন্ত) শামীম আকতার বলেন, ধর্ষণচেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগে ওই শিশুর বাবা বাদী হয়ে শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেছেন। আসামি আব্দুল মালেককে রাতেই গ্রেফতার করা হয়েছে। রবিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি