নরসিংদীতে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

নরসিংদী প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ১৯:০১আপডেট : ২১ মার্চ ২০১৬, ১৯:২০

নির্বাচন বর্জন প্রথম ধাপের ইউপি নির্বাচনে (২২ মার্চ অনুষ্ঠেয়) গজারিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার বিকালে নিজ বাড়ি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা এলাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন বিএনপির মনোনীত ও ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হাজী লাল মিয়া।
এসময় বক্তব্যে তিনি উল্লেখ করেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই সরকার সমর্থিত প্রার্থী ও তার কর্মীরা তার কর্মীবাহিনীকে অবিরত হুমকি দিয়ে আসছে এবং বাড়িতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি আমার কর্মী বাহিনীর নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকায় নির্বাচন বর্জন করছি। সোমবার সন্ধ্যার মধ্যেই আমি লিখিতভাবে নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত জানিয়ে দেব।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে নরসিংদী পলাশ উপজেলার গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। এর মধ্যে গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনের স্থলে ২ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শত ৯৮ জন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম