অবরোধ প্রত্যাহার, সাড়ে চার ঘণ্টা পর সচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

গাজীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৪:২২ আপডেট : ১২ মার্চ ২০২৫, ২০:৫৬

গাজীপুরে সাড়ে চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা। দাবি মেনে নেওয়ার আশ্বাসে বুধবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকাল সোয়া ৬টার দিকে বাঘের বাজার এলাকায় ওই মহাসড়কে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (৩২) নামে গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের এক শ্রমিক নিহত হন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বরচর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। বাঘের বাজার এলাকায় ভাড়া বাসায় থেকে গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করতেন। তার মৃত্যুর খবর শুনে সকাল ৮টার দিকে বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শ্রমিকরা জানান, তাদের বিক্ষোভের মুখে নিহত শ্রমিকের দাফনসহ তার সন্তান ও পরিবারের ভরণপোষণ এবং শ্রম আইন অনুযায়ী অন্যান্য পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন কারখানার মালিক পক্ষ। এ ছাড়া তাদের কয়েকটি দাবি ছিল। রমজানের শুরু থেকে কারখানা কর্তৃপক্ষ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ডিউটি দিয়েছিল তাদের। এটির পরিবর্তন চেয়েছেন তারা। ফলে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিউটির সিদ্ধান্ত হয়েছে, একেবারেই বিশেষ প্রয়োজন ছাড়া ইফতারির পর কোনও শ্রমিককে ডিউটি করানো যাবে না। ঈদের ছুটিতে যাওয়ার আগে আগামী মাসের ২০ দিনের বেতন এবং ওভারটাইমসহ সব পাওনা দিয়ে দিতে হবে। ঈদের ছুটি ২৮ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত দিতে হবে। মালিক পক্ষ এসব প্রতিশ্রুতি মেনে নেওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল শুরু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিজন মালাকার বলেন, ‌‘সড়ক দুর্ঘটনার পর ওই নারী শ্রমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’

কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের উপ-মহাব্যবস্থাপক জয়নুল আলম রিপন বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে জান্নাতুলের শিশু অসুস্থ থাকার বিষয়ে ছুটি না দেওয়ার যে দাবি করা হয়েছে, তা সঠিক নয়। প্রকৃত ঘটনা হলো বুধবার সকালে ওই শ্রমিক কারখানায় আসার পথে মহাসড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে কারখানা কৃর্তপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।’

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘ওই নারী শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সাড়ে চার ঘণ্টা অবরোধ করেন শ্রমিকরা। পরে তাদের দাবিগুলো মেনে নিলে সড়ক থেকে সরে গেলে দুপুর সাড়ে ১২টা থেকে যান চলাচল শুরু হয়।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক ইসমাইল হোসেন জানান, জান্নাতুল সকালে কারখানায় আসার পথে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে গেলে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে চালক ও যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

/কেএইচটি/
সম্পর্কিত
হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি
সাজেকের অচলাবস্থা কাটাতে বাঘাইহাটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
সাজেকে অবরোধের পঞ্চম দিন, দাবিতে অনড় আন্দোলনকারীরা
সর্বশেষ খবর
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
ঘরের একপাশ ভেঙে স্বামীকে দাফন, অন্য পাশে থাকবেন স্ত্রী
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা কতটা, সামনে যেসব শর্ত
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি