শ্রমিক লিয়ন হত্যায় ছয়জনের অংশ নেওয়ার স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৬, ২১:০৬আপডেট : ২১ মার্চ ২০১৬, ২১:২৬

Narayanjang নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শ্রমিক লিয়ন হত্যাকাণ্ডে ছয় জনের অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন গ্রেফতারকৃত দুই ব্যক্তি। ছিনতাইয়ের উদ্দেশেই তাকে হত্যা করা হয় বলে স্বীকারোক্তিতে জানান তারা। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে এ স্বীকারোক্তি দেন গ্রেফতারকৃত জুয়েল (২৮) ও আল আমিন ওরফে মুন্না (২০)।
ওসি জানান, ১০ মার্চ প্রিন্টিং কারকানার শ্রমিক লিয়নের(২৬) লাশ বন্দরের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুনিদের শনাক্ত করে দুইজনকে গ্রেফতার করা হয়।

আদালতে গ্রেফতারকৃত জুয়েল স্বীকারোক্তিতে বলেন, ছিনতাই করার উদ্দেশে শ্রমিক লিয়নকে রাস্তায় আটক করা হয়। এক পর্যায়ে তাদের সঙ্গে লিয়নের ধস্তাধস্তি হয়। পরে লিয়নকে ছুরিকাঘাতে হত্যা করে তার কাছে থাকা ২ হাজার ১শ’ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

/টিএইচ/এসএনএইচ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম