মুন্সীগঞ্জে হচ্ছে মেডিক্যাল কলেজ, দু-এক মাসের মধ্যে কাজ শুরু হতে পারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১৭:২৬আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৭:২৬

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মুন্সীগঞ্জে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী দু-এক মাসের মধ্যে এই মেডিক্যাল কলেজ স্থাপনের কাজ কীভাবে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

সোমবার (০৭ এপ্রিল) বেলা আড়াইটার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভা শেষে এসব কথা বলেন তিনি।

মুন্সীগঞ্জ ঢাকার সবচেয়ে কাছে, কিন্তু কিছু কিছু কাজ এখনও হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অবহেলিত একটি এলাকা ছিল এই জেলা। এখানে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে কিছু কাজ করতে পারি, এ জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি। ইতিমধ্যে মেডিক্যাল কলেজ স্থাপনের জায়গা নির্ধারণ করা হয়ে গেছে। তবে এ জেলায় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এখনও কোনও আলোচনা হয়নি। আগে মেডিক্যাল কলেজের কাজ শেষ করে এরপর বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘শ্রীনগর থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক করার জন্য আলোচনা হয়েছে। এটি হয়তো খুব তাড়াতাড়ি করা সম্ভব।’

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এর আগে মুন্সীগঞ্জের প্রত্নতাত্ত্বিকসহ বিভিন্ন দর্শনীয় স্থান ও স্থাপনা ভ্রমণের সুবিধার জন্য ‘প্রত্নকথা’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ভ্রমণ বইটির সম্পাদনা ও প্রকাশ করেছে জেলা প্রশাসন।

/এএম/
সম্পর্কিত
খুলনা মেডিক্যালে আগুন: সরিয়ে নেওয়ার সময় আইসিইউয়ের রোগীর মৃত্যু
খুলনা মেডিক্যালে হাম ওয়ার্ডে ভর্তি রোগীর ৯০ শতাংশই টিকা নেয়নি
শিক্ষার্থীকে গুলি: মেডিক্যাল কলেজের প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী