মুন্সিগঞ্জে পরাজিত প্রার্থীর হামলা, আহত ৫

মুন্সিগঞ্জ প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ২১:৫৩আপডেট : ২২ মার্চ ২০১৬, ২২:০০

নির্বাচনি সহিংসতা মুন্সিগঞ্জে একটি কেন্দ্রের ভোট গণনা শেষে ফেরার পথে র‌্যাব ও পুলিশের সঙ্গে এক মেম্বার সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতুব্দি ইউনিয়নের রামানন্দ এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সহকারী পুলিশ সুপার সামছুজ্জামান বাবু আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণাধীন বলে জানান তিনি।
রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় মোরগ মার্কা প্রতীকের প্রার্থী আসলাম মোল্লার সমর্থকদের সঙ্গে তালা প্রতীকের লিয়াকত আলীর সমর্থকদের এ বিরোধ দেখা দেয়। পরে পরাজিত আসলাম মোল্লার সমর্থকরা ব্যালট বাক্সসহ নির্বাচন কর্মকর্তাদের আটকে রাখার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে।
এসময় বিশৃঙ্খলাকারীদের সঙ্গে র‌্যাব ও পুলিশের সংঘর্ষ হয়। পরে অতিরিক্ত পুলিশ ২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ব্যালট বাক্সসহ ওই কর্মকর্তাদের উদ্ধার করে।

/এনএস/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম